রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নতুন গল্প নিয়ে একতা কাপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া কলকাতায় মারা যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ দেশে খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, দুই শিশুসহ নিহত ৯ গ্র্যামির দৌড়ে রণবীরের ‘ধুরন্ধর’, ৯টি সংগীত এন্ট্রি জমা সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে ঝড় তুলল ‘দৃশ্যম ৩’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ধর্ষণের পর হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, দুই শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, দুই শিশুসহ নিহত ৯

Screenshot

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে ভয়াবহ বন্দুক হামলায় দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ আটজন নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এতে মোট নয়জনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ জানিয়েছেন, দীর্ঘ ২৮ বছরের বেশি কর্মজীবনে এমন ভয়াবহ হত্যাকাণ্ড তিনি কখনো দেখেননি। তার ভাষায়, এত বড় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ শহরটির ইতিহাসে বিরল।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে আরও ছয়জন এবং সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ছাড়া অন্যরা পারিবারিকভাবে সম্পর্কিত ছিলেন।

তদন্তকারীদের পর্যালোচনা করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বন্দুকধারী বাইরে এসে তাদের লক্ষ্য করে গুলি চালান বলে জানিয়েছে পুলিশ।

বাড়ির নিচতলা থেকে পাঁচ বছর ও এক বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় তলা ও সিঁড়ির কাছ থেকে ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই তরুণের মরদেহ পাওয়া যায়। নিহতদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশপ্রধান রিক লোরাহ জানিয়েছেন, হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর সঙ্গে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তদন্ত ও প্রয়োজনীয় সহায়তায় প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় পুরো এরি শহরে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com