রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নতুন গল্প নিয়ে একতা কাপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া কলকাতায় মারা যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ দেশে খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, দুই শিশুসহ নিহত ৯ গ্র্যামির দৌড়ে রণবীরের ‘ধুরন্ধর’, ৯টি সংগীত এন্ট্রি জমা সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে ঝড় তুলল ‘দৃশ্যম ৩’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ধর্ষণের পর হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার
খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

থানা থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পুলিশ পরিদর্শক,  কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট:

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুই হাতের কব্জির ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশে কর্মরত পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশায় করে খুলনা পুলিশ ক্লাবে ফিরছিলেন। কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা পাশের একটি অন্ধকার গলি দিয়ে পালিয়ে যায়।

আহত পুলিশ পরিদর্শককে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, শাহ আলম রাতে দায়িত্ব পালন শেষে পুলিশ ক্লাবে ফিরছিলেন। ঘটনাস্থলের অদূরে রূপসা মোড়ে পুলিশের একটি টহল গাড়িও ছিল। তবে ছিনতাইকারীরা কলেজিয়েট স্কুলসংলগ্ন অন্ধকার গলি থেকে বেরিয়ে দ্রুত হামলা চালিয়ে আবার সেই গলির ভেতর পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com