শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা বিমানবন্দরে ১৩০০ গ্রাম সোনাসহ এক ব্যক্তি আটক

ঢাকা বিমানবন্দরে ১৩০০ গ্রাম সোনাসহ এক ব্যক্তি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ নভেম্বর ) দুপুর ২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তার দেহ তল্লাশিতে গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার ডান পকেট থেকে বিভিন্ন ক্যারেটের (২১, ২২ ও ২৪) মোট ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক নূরুল আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরভিত্তিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের হয়ে রিসিভার হিসেবে কাজ করছেন। বিদেশি অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনা হতো বলেও জানা যায়।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,
“বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় সতর্ক ও তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে।”

এপিবিএনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত বিমানবন্দর থেকে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটক নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি(১)(বি) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com