শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

ডেস্ক রিপোর্ট-

রাজধানীর তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।   

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা ২০ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটানা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, ৫টা ২২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগদান করে।

তাতক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনও হতাহতের  ঘটনা এখনও জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com