সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি

হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি

ডেস্ক রিপোর্ট:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আগের হামলায় আহত হওয়ার পর তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই হাসপাতালেও হামলা হলে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল—এমন দাবি করেছেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মহসেন হায়দারি।

হায়দারির ভাষ্য অনুযায়ী, মোজতবা আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তেহরানের তিনটি হাসপাতাল হামলার শিকার হয়। তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেটিও আক্রান্ত হলে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার কারণে তাকে অজ্ঞাত একটি স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর দীর্ঘ সময় তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে হামলা ও উদ্ধারের এই বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

হায়দারি আরও দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের কোমের সচিবালয়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেখানে আটজন নিহত হন এবং নেতা নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। এরপর নিরাপত্তার স্বার্থে গোপন স্থানে ভোটের ব্যবস্থা করা হয়। 

তার দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৯ ভোটের মধ্যে ৫০ ভোট পেয়ে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন ভোটদানে বিরত থাকেন। তবে ভোটের সংখ্যা ও নির্বাচনপ্রক্রিয়ার কিছু বিবরণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য রয়েছে। 

এদিকে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা থাকলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com