সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি

খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি তারকা বনে যাওয়া কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়া এখন খ্যাতির বিড়ম্বনায় অতিষ্ঠ। তার ভাষায়, জনপ্রিয়তা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে, তবে সেই পরিবর্তনের বেশিরভাগই নেতিবাচক। সুযোগ পেলে বর্তমান তারকাখ্যাতির বদলে আগের সাধারণ জীবনই বেছে নিতেন তিনি। 

বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসে খেলতেন ভোজিনিয়া। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়। মাত্র ৫০ হাজার থেকে কয়েক ঘণ্টার মধ্যেই তার ইনস্টাগ্রাম অনুসারী ১০ লাখ ছাড়িয়ে যায়; প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে সেই সংখ্যা ২ কোটি ৮০ লাখের বেশি। 

বিশ্বকাপ শেষে চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দেন এই গোলকিপার। কিন্তু মাঠের সাফল্য ও বিপুল জনপ্রিয়তার পাশাপাশি হারাতে হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা। বাইরে বের হলে কিংবা রেস্তোরাঁয় গেলেই ছবি ও অটোগ্রাফের আবদার আসে। এমনকি অনেকে গোপনে তার ভিডিও ধারণ করেন বলেও জানিয়েছেন তিনি। 

জনপ্রিয়তার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডও তাকে নিজেদের প্রচারণায় যুক্ত করতে চাইছে। তবে ভোজিনিয়া জানিয়েছেন, তামাক, অ্যালকোহল কিংবা বেটিং সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চান না তিনি। 

তারকাখ্যাতির আগের জীবন এবং বর্তমান জীবনের মধ্যে একটি বেছে নিতে বলা হলে ভোজিনিয়ার পছন্দ পরিষ্কার—তিনি ফিরে যেতে চান আগের জীবনেই। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com