মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইয়ামালের ইতিহাস, বার্সার ৫-২ গোল উৎসব ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল। সংগীতে হৃতিকপুত্র রেহানের অভিষেক জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান সংসদ ভবনের সামনে ছিনতাই, প্রাণ গেল প্রধান শিক্ষিকার মেসির মিয়ামিতে কোচ বদল মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো
ইয়ামালের ইতিহাস, বার্সার ৫-২ গোল উৎসব ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল।

ইয়ামালের ইতিহাস, বার্সার ৫-২ গোল উৎসব ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল।

ডেস্ক রিপোর্ট:

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল।

ম্যাচের শুরুতে অবশ্য বার্সাকে চমকে দেয় রায়ো ভায়েকানো। ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ১৯তম মিনিটে রাফিনিয়া সমতা ফেরানোর পর মাত্র দুই মিনিটের ব্যবধানে ইয়ামালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি মৌসুমে এটি ছিল ইয়ামালের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ইয়ামাল ও রাফিনিয়া দুজনই নিজেদের দ্বিতীয় গোল করেন। এর মাঝে রায়োর ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোলে বার্সার ব্যবধান আরও বাড়ে। পরে রায়োর হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যামেলো।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২টি গোল করেছে ফ্লিকের দল।

ম্যাচটির সবচেয়ে বড় আলোচনার বিষয় অবশ্য ইয়ামালের রেকর্ড। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে স্প্যানিশ ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল পূর্ণ করেছেন তিনি। এর মাধ্যমে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। রাউল ১৯ বছর ২৪৯ দিন বয়সে ৫০ গোলের মাইলফলকে পৌঁছেছিলেন। এই তালিকায় ইয়ামালের পেছনে রয়েছেন আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা ফার্নান্দো তোরেস, যিনি ২০ বছর ২২১ দিন বয়সে ৫০ গোল করেছিলেন।

বার্সেলোনার ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন ইয়ামাল। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ক্লাবটির রেকর্ড গড়েছিলেন জোসেফ এসকোলা। সেই রেকর্ডও এবার নিজের করে নিয়েছেন স্প্যানিশ এই তরুণ।

এমনকি বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিও এত কম বয়সে ৫০ গোল করতে পারেননি। মেসি ২১ বছর ১২০ দিন বয়সে ৫০তম গোলের দেখা পেয়েছিলেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবেও ইয়ামাল ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডকে। এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন এবং হাল্যান্ড ২০ বছর ১৯৬ দিন বয়সে ৫০ গোলের মাইলফলকে পৌঁছেছিলেন।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৪ ম্যাচ খেলেছেন ইয়ামাল। এর মধ্যে ১২৬ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গোল করেছেন ৫১টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৫টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com