শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
মেসির মিয়ামিতে কোচ বদল

মেসির মিয়ামিতে কোচ বদল

স্পোর্টস ডেস্ক:টানা পাঁচ ম্যাচ জয়হীন, যার চারটিতেই হার। এমন ব্যর্থতার পর কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে সরিয়ে নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের নাম ঘোষণা করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারবেন না কিলি গঞ্জালেস। ততদিন সাময়িকভাবে ডাগআউটে থাকবেন হয়োস।

কিলি গঞ্জালেসের কোচিং ক্যারিয়ারে রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন ও প্লাতেনসের মতো ক্লাব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। খেলোয়াড়ি জীবনেও তার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। রোসারিও সেন্ট্রাল দিয়ে শুরু করে ভ্যালেন্সিয়া, জারাগোজা ও ইন্টার মিলানের মতো ইউরোপীয় ক্লাবে খেলেছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন কিলি।

২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বর্তমান মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির সতীর্থ ছিলেন তিনি।

এর আগে গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর বিদায়ের পর স্পোর্টিং ডিরেক্টর থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান হয়োস। বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় মিয়ামি। শুরুটা দুর্দান্ত হলেও শেষ পাঁচ ম্যাচে জয় না পাওয়ায় দায়িত্ব হারাতে হলো তাকে। বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসির মিয়ামি।

কোচ পরিবর্তনের পাশাপাশি দল শক্তিশালী করতেও কাজ করছে ক্লাবটি। ব্রাজিলের পালমেইরাসের ১৯ বছর বয়সী উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে দলে ভেড়ানোর চুক্তিও প্রায় চূড়ান্ত করেছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com