ডেস্ক রিপোর্ট:
ধ
পাকিস্তানে পেট্রোলিয়াম লেভির প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঘোষিত ইসলামাবাদ অভিমুখী লং মার্চ স্থগিতের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জামায়াতের ট্রেন মার্চ মুলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি এ অনুরোধ জানান।
শেহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে তাদের প্রতিবাদের অধিকারকে সম্মান করতে হবে এবং দলটি সরকারের সঙ্গে সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চায় না।
তবে লং মার্চ স্থগিত করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেননি জামায়াত আমির। তিনি জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ শুরার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে তিনি বলেন, কর্মসূচি স্থগিত হলেও জনগণের দাবিতে প্রতিবাদের অধিকার থেকে দলটি সরে আসবে না।
জামায়াতে ইসলামী পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত লেভি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে। দলটির দাবি, এই লেভি সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে।
Leave a Reply