রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ

ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ

ডেস্ক রিপোর্ট:

ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্ষের জানালা দিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল নিরাপদ রেখে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়। আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের একজন কর্মকর্তার বরাতে আরটিভি জানিয়েছে, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর বিকেলে তারা আলাদা কক্ষে যান। পরে মরিয়মের কক্ষের দরজা বন্ধ পাওয়া গেলে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

তবে মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। ঘটনাস্থলের আলামত, ফরেনসিক পরীক্ষা, ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে সংসদ সদস্য বা তার পরিবারের তাৎক্ষণিক বক্তব্যও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com