রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

রাতভর দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

রাতভর দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

ডেস্ক রিপোর্ট :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১২টা ১২ মিনিট থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরায় তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর কম্পন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।

এর মাত্র এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় এর কম্পনও দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

পরপর কয়েক দফা কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com