বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বিয়ের বাকি ছিল চার মাস, ঘর খুঁজছিলেন রিয়া-সুশান্ত?

বিয়ের বাকি ছিল চার মাস, ঘর খুঁজছিলেন রিয়া-সুশান্ত?

এ বছরের শেষের দিকেই নাকি বিয়ে করার কথা ছিল সুশান্ত সিংহ রাজপুতের। সেই জন্য নাকি শুরু হয়েছিল ঘর খোঁজাও, সুশান্তের পারিবারিক সূত্রে জানা গিয়েছে এমনটাই।সুশান্তের তুতো ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন,সেই মতো বাড়িতে নাকি চলছিল প্রস্তুতিও।

সব ঠিক থাকলে সামনের অক্টোবরেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতেন অভিনেতা।পাত্রী? সুশান্তের ভাই তা নিয়ে মুখে কুলুপ আটলেও মুম্বইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি পাত্রী বাঙালি মেয়ে রিয়া চক্রবর্তী। সুশান্তের জীবনে শেষ ভালবাসা হয়ে এসেছিলেন যিনি। শোনা যাচ্ছে, এক প্রপার্টি ডিলারের কাছে নাকি একসঙ্গে থাকার জায়গাও খুঁজছিলেন তাঁরা।

ওই ব্যক্তির জানিয়েছেন, বান্দ্রায় থাকার জন্য রিয়া নাকি তাঁকে একটি ফ্ল্যাট দেখে দিতে বলেছিলেন। বলেছিলেন, সুশান্ত এবং তিনি থাকবেন। এও জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com