রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
সংগীতে হৃতিকপুত্র রেহানের অভিষেক

সংগীতে হৃতিকপুত্র রেহানের অভিষেক

বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের ছেলে রেহান রোশনের। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার প্রথম একক গান ‘দিস হেভেনলি প্লেস’।

ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ভিডিও প্রকাশের পরপরই পরিবার, বন্ধু ও ভক্তদের প্রশংসা পাচ্ছেন তরুণ এই শিল্পী।

ইংরেজিতে গাওয়া গানটিতে রেহানের কণ্ঠের পাশাপাশি শোনা গেছে তার গিটারও। সাদাকালো আবহে নির্মিত ভিডিওটিতে পুরো পরিবেশনাতেই রাখা হয়েছে অ্যাকুস্টিক ও ঘরোয়া মেজাজ।

ছেলের সংগীতযাত্রার শুরুতে উচ্ছ্বসিত হৃতিক রোশনও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে অভিনন্দন জানিয়ে তিনি রেহানের ওপর তার গভীর আস্থার কথা জানিয়েছেন।

সংগীতে পথচলা শুরু উপলক্ষে নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও খুলেছেন রেহান। সেখানে নিজের গান ও সংগীতসংক্রান্ত খবর শেয়ার করছেন তিনি।

রেহানের অভিষেকে শুভেচ্ছা জানিয়েছেন তার দাদা ও বলিউডের বর্ষীয়ান নির্মাতা রাকেশ রোশন। রেহানকে নিয়ে গর্ব প্রকাশের পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন তিনি।

ছেলের নতুন পথচলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেহানের মা সুজান খানও। শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকের বান্ধবী সাবা আজাদও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com