শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম

নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম

ডেস্ক রিপোর্ট:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪০৩ পর্যটক নিখোঁজ এবং ৯৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার (২৬ আগস্ট) দেশটির বিভিন্ন এলাকায় বন্যার পানিতে জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা ব্যাহত হয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত পর্যটক, শ্রমিক ও অন্যান্য মানুষ।

এমন পরিস্থিতিতে নেপালে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে।

তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির খবর জানিয়েছেন অপু বিশ্বাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ আছেন।

অপু বিশ্বাস লেখেন, ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিচ্ছেন।

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছে।

নেপালের আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন জনপদ প্লাবিত হওয়ার পাশাপাশি যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এর মধ্যেই নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম। বন্যার খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্ত ও স্বজনরা। তবে অপু বিশ্বাসের বার্তার পর তাদের নিয়ে সেই উদ্বেগের অবসান হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com