বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর

ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ:

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করা ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর সাধারণ ভিসার আবেদন গ্রহণ এবং পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের মতোই সরাসরি দূতাবাসে করা হবে।

নতুন ব্যবস্থায় কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন করতে হলে আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের তারিখ, পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে দূতাবাস।

তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, ভিসা আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য পৃথকভাবে প্রকাশ করা হবে।

ভিসা আবেদনকারীদের সর্বশেষ তথ্যের জন্য দূতাবাসের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com