শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। পরে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। এরপর নির্বাচনী কর্তা ভোটের নির্দেশিকা তুলে ধরলে সংসদ সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।

৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com