মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগণ’ এবার ওটিটিতে

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগণ’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্ক:

তামিল সিনেমা থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর বড় পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘জন নায়াগণ’। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও আসছে এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি। আগামী ২১ আগস্ট থেকে জি ফাইভে দেখা যাবে ছবিটি।

সম্প্রতি সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জি ফাইভ। এর ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে না পারা বিজয়ভক্তদের জন্য ঘরে বসেই তার অভিনীত শেষ তামিল সিনেমা দেখার সুযোগ তৈরি হয়েছে।

‘জন নায়াগণ’-এর গল্প আবর্তিত হয়েছে একটি প্রত্যন্ত গ্রামকে ঘিরে। দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের কারণে গ্রামের বাসিন্দারা একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নারায়ণন গ্রামবাসীদের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি তাদের শোনাতে শুরু করেন থালাপতি ভেট্রি কোন্ডানের গল্প।

গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ভিজি। ২০১৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলারের মেয়ে বিজয়লক্ষ্মী ওরফে ভিজির দায়িত্ব নেন ভেট্রি। মেয়েটির প্রয়াত বাবা-মায়ের অনুরোধে তার দেখাশোনার দায়িত্ব নেন তিনি। এরপর ভিজিকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকেন ভেট্রি।

ভবিষ্যতে ভিজি যেন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারে, সেটিই ছিল ভেট্রির স্বপ্ন। এই সম্পর্ক, দায়িত্ববোধ ও পরিবর্তনের গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে ‘জন নায়াগণ’-এর কাহিনি।

বিজয়ের রাজনৈতিক যাত্রায় প্রবেশের আগে মুক্তি পাওয়া এই সিনেমাটি তাই তার ক্যারিয়ারের দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com