রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয়

জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয়

স্পোর্টস ডেস্ক:

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো।

ম্যাচের ১১তম মিনিটে চেলসিকে এগিয়ে দেন নতুন রেকর্ড সাইনিং মর্গান রজার্স। তবে প্রথমার্ধেই জন আরামবুরু গোল করে রিয়াল সোসিয়েদাদকে সমতায় ফেরান।

বিরতির পর জোয়াও পেদ্রোর দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল।

অস্ট্রেলিয়া ও এশিয়া সফরে মিশ্র পারফরম্যান্সের পর এই জয় দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল চেলসি। নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগে জয়টি দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com