শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি

সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি

Screenshot

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়। প্রায় তিন দশকের অভিনয়জীবনে এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত ও গর্বিত অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে রানি মুখার্জি জানান, জীবনের কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে নিজের পুরো পথচলার দিকে ফিরে তাকানোর সুযোগ করে দেয়। এই সম্মান পাওয়ার দিনটিও তার কাছে তেমনই একটি বিশেষ মুহূর্ত।

অভিনেত্রী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তার জন্য গভীরভাবে সম্মানের। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন, যে গল্পগুলো তুলে ধরেছেন এবং যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সেগুলোই তাকে আজকের অভিনেত্রী ও মানুষ হিসেবে গড়ে তুলেছে।

রানি আরও জানান, এত বছর ধরে দর্শকরা তার অভিনয় ও কাজকে নিজেদের ঘর, হৃদয় এবং স্মৃতির অংশ করে নিয়েছেন। দর্শকদের ভালোবাসা ও সমর্থন ছাড়া তার এই দীর্ঘ পথচলা একই রকম হতো না।

এই সম্মান তিনি গভীর কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে গ্রহণ করছেন বলে জানান রানি। একই সঙ্গে মানুষের জীবনে গল্পের শক্তি ও প্রভাবের ওপর তার বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com