শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
স্বনামধন্য গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা

স্বনামধন্য গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা

টাংগাইল ব্যুরো-

দই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পচা দই সংরক্ষণ এবং মিষ্টি তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার অভিযোগে টাঙ্গাইলের প্রসিদ্ধ গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন  স্বনামধন্য এই মিষ্টির দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, পচে যাওয়া দই সংরক্ষণ এবং মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার কারণে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবারের মতন তাদেরকে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে পুনরায় এ ধরনের অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের সময় গৌর ঘোষ দধি ও মিষ্টি দোকানের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ সাংবাদিকদের জানান, “আমরা সাধারণত খুচরা ভাবে দই বিক্রি করি। এ কারণে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ দেওয়া সম্ভব হয়নি, তবে এখন থেকে তা দেওয়া হবে। উদ্ধারকৃত পচা দই ফেলার জন্য রাখা হয়েছিল এবং যে কড়াইয়ে টিকটিকির মল পাওয়া গেছে, তা বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। আমরা সর্বদা গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহের চেষ্টা করি।”

উক্ত অভিযানে পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com