শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের মৃত্যুবরণ

বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের মৃত্যুবরণ

ফাইল ছবি।
ফাইল ছবি।

টাঙ্গাইল ব্যুরো-                

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তিনি আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে দেলদুয়ারে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে টাঙ্গাইল শহরে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস বলেন, হামিদুল হক এবার দেলদুয়ার-নাগরপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যে কারণে বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য সভা-সমাবেশ করছিলেন কয়েকদিন ধরে। তার ধারাবাহিকতায় আজ দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনী জনসভা শেষ করে এলাসিন এলাকায় অন্য একটি প্রচারণায় যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি হার্ট অ্যাটাক করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হামিদুল হক মোহন ১৯৫২ সালের ৮ আগস্ট টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করেন।পাশাপাশি তিনি টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছিলেন।

বিএনপি এই প্রবীণ রাজনীতিবিদ টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর খবরে সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com