1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হত্যাচেষ্টা মামলার আসামি তবুও রেলের গুরুত্বপূর্ণ পদে বহাল নাজিব কায়সার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই “আই হ্যাভ আ প্ল্যান”- তারেক রহমান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির সতর্কতা জারি ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি ১৭ বছর পর স্বদেশে ফিরলেন তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে- সিইসি খুনি মাসুদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে ড্রোন হামলায় নিহত ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২

স্টাফ রিপোর্টার –

চট্টগ্রামের ভাটিয়ারায় অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের ওপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।”

পাশাপাশি, সেনাপ্রধান মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জনসহ মোট ২০৪ জন অফিসার কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন।

এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ‘সোর্ড অব অনার’ ও ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।

শপথ গ্রহণ শেষে নবীন কর্মকর্তাদের পিতা-মাতা ও অভিভাবকবৃন্দ র‌্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, নবীন কর্মকর্তাদের পরিবার ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪