আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিবার ওমরাহর আগে প্যাকেজ বুকিং ও পারমিট বাধ্যতামূলক
এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং ও পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে।
গত জুলাইয়ে চালু হওয়া এই ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন কার্যকর থাকবে। তবে পুরো মেয়াদে একাধিক সফর মিলিয়ে সৌদিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।
অর্থাৎ, শুধু বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকলেই পরবর্তী সফরে ওমরাহ পালনের অনুমতি মিলবে না; প্রতিবারই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
Leave a Reply