বিশেষ প্রতিনিধি:
দেশের তরুণদের মধ্যে জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এখন থেকে বাংলাদেশে এয়ারটেল পরিচিত হবে ‘সার্কেল’ নামে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।
নতুন এই পরিচয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া এবং তাদের পরিবর্তিত ডিজিটাল জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
রবি আজিয়াটা জানিয়েছে, নতুন ব্র্যান্ড পরিচয়ের পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আধুনিক ও তরুণবান্ধব ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
Leave a Reply