রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার

থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার

ডেস্ক নিউজ:

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নাটকটির চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে দুজনই পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ি এলাকায় নাটকটির দৃশ্যধারণ চলছিল। শুটিং শেষে স্কুটিতে করে পাহাড় থেকে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন রনি।

পাহাড়ি সড়কের কিছুটা নিচে নামার পর হঠাৎ স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেটি উল্টে পড়ে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনা প্রসঙ্গে খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় স্কুটিটির নিয়ন্ত্রণ একপর্যায়ে পুরোপুরি চলে যায়। পড়ে গিয়ে তার বুকে প্রচণ্ড আঘাত লাগে। হাঁটুতেও চোট পেয়েছেন তিনি। বর্তমানে সোজা হয়ে দাঁড়ানো ও হাঁটাচলায় বেশ কষ্ট হচ্ছে বলে জানান এই অভিনেতা।

চিত্রগ্রাহক মেহেদী রনিও গুরুতর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গিয়ে গভীর ক্ষত তৈরি হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণে থাইল্যান্ডে চলমান নাটকটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। দুজনের শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত শুটিং কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরোপুরি সুস্থ হতে দুজনকেই অন্তত দুই থেকে তিন দিন বিশ্রামে থাকতে হতে পারে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com