শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
শুটিং সেটে আহত শাহরুখ খান

শুটিং সেটে আহত শাহরুখ খান

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরে তাকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া‘র প্রতবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

একটি সূত্র জানিয়েছে, শাহরুখ খান বড় কোনো আঘাত পাননি। তবে তার পেশিতে টান লেগেছে। এর আগেও বিভিন্ন স্টান্ট করতে গিয়ে তার শরীরের বিভিন্ন পেশিতে আঘাত লেগেছিল।

চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত বিশ্রামে আছেন। সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ‘কিং’-এর পরবর্তী শিডিউলে তিনি শুটিংয়ে ফিরবেন।

সূত্রটি আরও জানায়, এক মাসের জন্য সব কাজ বন্ধ রাখছেন শাহরুখ। সেরে উঠলে আবারও শুটিংয়ে ফিরবেন পূর্ণ উদ্যমে। শাহরুখ খানের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com