শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বিশ্বরেকর্ড গড়ে ঘুরে দাঁড়ানোর বার্তা তানজিমের

বিশ্বরেকর্ড গড়ে ঘুরে দাঁড়ানোর বার্তা তানজিমের

স্পোর্টস প্রতিবেদক

সাইম আইয়ুবের করা ইনিংসের ১৯তম ওভারের শেষ বলটি হাঁটু গেড়ে মারতে গিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি। উইকেটের পেছনে দাঁড়ানো মোহাম্মদ হারিসের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তার আগে ৩১ বলে ৫ ছয় এবং এক ছয়ের সাহায্যে খেলেন ৫০ রানের ইনিংস। তানজিমের এই ইনিংস বাংলাদেশকে ১০০’র আগে অলআউট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অতিথিদের লজ্জার হাত থেকে বাঁচানোর পথে বিশ্বরেকর্ড গড়েছেন তানজিম। যদিও দল হেরেছে ৫৭ রানে। তবে তানজিমের বিশ্বাস, শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে তাদের দল।

প্রথম ব্যাটার হিসেবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নয়ে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির কীর্তি গড়েছেন তানজিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নয়ে বা তার নিচে নেমে টি-টোয়েন্টির এক ইনিংসে ৫ ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন তার দখলে। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়ায় নয়ে নেমে ফিফটি করা একমাত্র ক্রিকেটার এখন তানজিম।

ম্যাচ শেষে এই পেসার বলেন, ‘আমাদের দলে যারা আছেন তারা সবাই প্রমাণিত। হতে পারে তারা ছন্দে নেই। সতীর্থদের প্রতি আমার বিশ্বাস আছে। আশা করি তারা পরের ম্যাচ কামব্যাক করবে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। আমাদের সবাইকে জুটি গড়ার দিকে মনোযো দিতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com