বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
শামীম-তানিয়া জুটির নতুন নাটক ‘ওরে চামবাজ’

শামীম-তানিয়া জুটির নতুন নাটক ‘ওরে চামবাজ’

সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ওরে চামবাজ’,
সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ওরে চামবাজ’,

সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ওরে চামবাজ’, যা ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্লাস মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’-এ মুক্তিপ্রাপ্ত এই নাটকটি বর্তমান সময়ের কর্পোরেট বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত।

নাটকটির গল্প লিখেছেন জায়েদ জুলহাস এবং পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা বর্ণনাথ, যিনি এর আগেও ‘আগাছা’ নাটকের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন।

‘ওরে চামবাজ’ নাটকে কর্পোরেট অফিস সংস্কৃতির মধ্যে লুকিয়ে থাকা চামচামি ও তেলবাজির নগ্ন বাস্তবতা তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্র সাকিব, যার কোনো প্রকৃত যোগ্যতা না থাকলেও সে শুধুমাত্র তেলবাজি করে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করে—এমন চরিত্র আমাদের চারপাশেই দেখা যায়। ফলে নাটকের গল্প দর্শকদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথেও গভীরভাবে মিল খেয়ে যায়।

শামীম হাসান সরকার বরাবরের মতোই প্রাণবন্ত অভিনয়ে নজর কেড়েছেন। তার সঙ্গে তানিয়া বৃষ্টির রসায়নও দর্শকদের ভালো লেগেছে। নাটকের অন্যান্য চরিত্রে রয়েছেন রকি খান, নুর এ আলম নয়ন, হারুন রশীদ বান্টি, জাবেদ গাজী ও সেজুতি খন্দকার।

যদিও নাটকের চরিত্রগুলো কাল্পনিক, তবুও গল্পে রয়েছে সমাজের বাস্তবতার প্রতিচ্ছবি। এমন বাস্তবধর্মী নাটক আমাদের চারপাশের বাস্তবতা বুঝতে সহায়তা করে, আবার হাস্যরসের মধ্য দিয়ে চামচামি সংস্কৃতির কড়া সমালোচনাও করে।

‘ওরে চামবাজ’ নাটকটি প্রযোজনা করেছে প্লাস মিডিয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com