শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা

‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও দক্ষিণী তারকা নয়নতারার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘মনস্টার’ নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। নতুন এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এর মধ্যেই সিনেমাটিতে দুই বাঙালি অভিনেতার যুক্ত হওয়ার খবর সামনে এসেছে। মুম্বাইয়ে ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘মনস্টার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রণিত রায় ও সীমা বিশ্বাসকে। তবে দুজনের চরিত্রের ধরন হবে সম্পূর্ণ ভিন্ন। রণিত রায়কে ইতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। গল্পে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে সীমা বিশ্বাসের চরিত্র নিয়ে এখনই কিছু প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা। তার চরিত্রকে ঘিরে সিনেমায় বিশেষ চমক রাখা হয়েছে বলে জানা গেছে।

‘মনস্টার’-এ সালমান খানকে একেবারে ভিন্নধর্মী অ্যাকশন অবতারে দেখা যাবে। নয়নতারার চরিত্রও গল্পের গুরুত্বপূর্ণ অংশ এবং তার দৃশ্যগুলোতেও থাকবে অ্যাকশনের ছোঁয়া। বর্তমানে মুম্বাই পর্বের শুটিং শেষ করার প্রস্তুতি চলছে। এরপর অক্টোবরে বিদেশে স্বল্প সময়ের শুটিং হওয়ার কথা রয়েছে।

সালমান খানকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরতে সিনেমার অ্যাকশন ও দৃশ্যায়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সিনেমার কাজের অগ্রগতিতে সন্তুষ্ট সালমান নিজেও। নির্মাণাধীন সিনেমার দৃশ্য ও বিষয়বস্তু নিয়ে তিনি বেশ উৎসাহী বলেও জানা গেছে।

সালমান খান ও নয়নতারা ছাড়াও ‘মনস্টার’-এ অভিনয় করছেন অরবিন্দ স্বামী, জ্যাকি শ্রফ, অভিমন্যু সিং, রাহুল দেবসহ আরও অনেকে। মুক্তির পরিকল্পনাতেও আপাতত কোনো পরিবর্তন নেই। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com