বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিদিশা এরশাদ গ্রেপ্তার

বিদিশা এরশাদ গ্রেপ্তার

ডেস্ক নিউজ:

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। ওই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি দাউদ হোসেন জানান, আদালতের জারি করা সেই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com