শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা: সোমবার দুপুরে বাংলাদেশের সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ। জুন মাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তারেক রহমানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। ভারতীয় দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, তার মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। ব্রিকস সম্মেলনে তারেক রহমানের ভারত সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত। সাক্ষাতের আগে তিনি ভারত-বাংলাদেশের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই বৈঠক সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com