বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া

চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া

ব্রেন টিউমার ও ক্যানসারের চিকিৎসার জন্য আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

কয়েক দিনের জন্য দেশে ফিরে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পর বুধবার (১২ আগস্ট) সকালে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি। দেশ ছাড়ার আগে সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা।

বিষয়টি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দেশে অবস্থানের সময় বেশিরভাগ সময় তিনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ছিলেন।

লিটন এরশাদ জানান, লন্ডনে ফেরার আগে ইলিয়াস কাঞ্চন বারবার সবার কাছে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ইলিয়াস কাঞ্চনের বাসায় ছিলেন লিটন এরশাদ। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বিদায়ের আগে সংগঠনের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন ইলিয়াস কাঞ্চন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন লিটন এরশাদ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে তিনি লন্ডনে চিকিৎসাধীন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে চিকিৎসকেরা তাকে ব্রেইন ক্যানসারে আক্রান্ত বলে জানান। এরপর থেকে কেমোথেরাপি ও ওরাল থেরাপির মাধ্যমে চিকিৎসা চলছে। এবারও লন্ডনে গিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেবেন তিনি।

গত ৩ আগস্ট কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যক্রমেরও খোঁজখবর নেন তিনি।

চিকিৎসা চালিয়ে যেতে শেষ পর্যন্ত আবারও লন্ডনে ফিরতে হয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে। তার দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন স্বজন ও সহকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com