আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় আয়োজিত ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
১৪ আগস্ট রাতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক ও বাংলা চলচ্চিত্রের তারকারাও অংশ নেন। তাদের সঙ্গে মিছিলে হাঁটেন জয়া। এ সময় তাকে ‘কারার ওই লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায়।
মিছিলে জয়ার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী ও পৌষালীসহ আরও অনেক তারকা অংশ নেন। আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়ার অংশগ্রহণ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার এমন কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিয়মিত কাজ করা এই অভিনেত্রীর কলকাতার সঙ্গে দীর্ঘদিনের পেশাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
Leave a Reply