শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
না ফেরার দেশে তরুণ অভিনেতা শাহবাজ সানী

না ফেরার দেশে তরুণ অভিনেতা শাহবাজ সানী

বিনোদন ডেস্ক-

চিরতরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাটকপাড়ার তরুণ অভিনেতা শাহবাজ সানী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্পেশালাইজড হাসপাতালে আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

 শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

তিনি লিখেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।

তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী।

শোবিজ অঙ্গনে অল্প সময়ের পথচলায় তিনি নিজস্ব অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায়  ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com