শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মধুখালিতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মধুখালিতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ সিদ্দিক মোল্যা(৬৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত এবং সাবেক ইউপি সদস্য আহম্মদ আলীর গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছিলো। সকাল ১১টার দিকে ইউপি চেয়ারম্যান মুকুল হোসেনের সমর্থক সিদ্দিক মোল্যা তার নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন। এসময় আহম্মদ আলী গ্রুপের লোকজন এসে সিদ্দিক মোল্যার উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় সে মারত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com