বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সমাবর্তন ২০২৫
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির

তানভীর॥ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬॥

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হবে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে।

শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করাই মূল বিষয়।

তিনি বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি ধারণা দেন, ভোটের হার ৫৫ শতাংশের আশপাশে থাকতে পারে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন দুটি ঘটনায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইসি সচিব আরও বলেন, ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ইতোমধ্যে পাঠানো হয়েছে। নির্বাচনি উপকরণ রিটার্নিং অফিসার থেকে পর্যায়ক্রমে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের কাছে পৌঁছাচ্ছে। এখন নির্বাচন কমিশন অপেক্ষা করছে ভোটের মাহেন্দ্রক্ষণের।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার মধ্য দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ যুগ-সন্ধিক্ষণে প্রবেশ করব। আমাদের লক্ষ্য উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়া।”

ইসি’র নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা অন্তর নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটার উপস্থিতির প্রতিবেদন সংগ্রহ করা হবে। ভোট শেষে প্রিজাইডিং অফিসারদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।

নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাদেশে ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি কক্ষে। নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং নিরাপত্তায় থাকবে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৮১টি দেশীয় সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক এবং প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক।

নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com