মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর

শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, রামিসা হত্যার মতো মর্মান্তিক ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা সরকারের অপরাধ দমনে দৃঢ় অবস্থানের প্রমাণ। অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আশা করেন, মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে এবং অপরাধীরা আইনের সর্বোচ্চ শাস্তি পাবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী সদস্যরাও ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তারা অপরাধ নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com