বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
চীনে ২ জাপানি নাগরিক খুন

চীনে ২ জাপানি নাগরিক খুন

নিজস্ব প্রতিবেদক

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের প্রধান বন্দর শহর ডালিয়ানে সম্ভাব্য ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে দুই জাপানি নাগরিক খুন হয়েছেন। নিহতদের নাম, পরিচয় বা বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার জাপানের কিয়োডো নিউজ চীনের জাপান দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে, যা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনের পুলিশ ২৫ মে লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ের জাপানি কনস্যুলেটকে এই হত্যাকাণ্ডের বিষয়ে অবহিত করে। তারা জানায়, পরিচিতদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

জাপানি গণমাধ্যম নিপ্পন ডটকম জানায়, আটককৃত সন্দেহভাজন ব্যক্তি চীনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আদর্শিক কোনো বিষয়ের সংশ্লিষ্টতা নেই বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com