বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশে নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক তার সঙ্গেই নয়াদিল্লি কাজ করবে- বিক্রম মিশ্রী

বাংলাদেশে নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক তার সঙ্গেই নয়াদিল্লি কাজ করবে- বিক্রম মিশ্রী

ডেস্ক রিপোর্ট –

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যেই দলই সরকার গঠন করুক, ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা— বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিক্রম মিশ্রি।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে।

ভারতের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয়।

তিনি দুদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক ভিত্তিতে গঠিত। এই সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক বা ভূ-রাষ্ট্রীয় পরিবর্তন আসলেও সম্পর্ক টেকসই থাকবে। আমরা সবসময় উভয় দেশের জনগণের মানসিকতা ও সুবিধাজনক পরিবেশ বিবেচনা করে সহযোগিতা চালিয়ে আসছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com