মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন

অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন

  1. ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং একটি মেধাভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বইমেলা কেবল কেনাবেচার আয়োজন নয়, এটি জাতির মেধা ও মননের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই এ মেলা এগিয়ে চলেছে। তিনি বই পড়ার গুরুত্ব তুলে ধরে জানান, পাঠাভ্যাস বাড়াতে জাতীয় উদ্যোগ প্রয়োজন।

আন্তর্জাতিক জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের বই পড়ার হার সন্তোষজনক নয়; এ চিত্র বদলাতে হবে। ভবিষ্যতে বইমেলাকে আন্তর্জাতিক পরিসরে আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com