সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা

ডেস্ক রিপোর্ট:

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন করে প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। ফলে ভোক্তাদের আগের তুলনায় প্রতি লিটারে ৫ টাকা বেশি ব্যয় করতে হবে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন দাম ছিল ১৯৫ টাকা।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। দেশের চাহিদার বড় অংশের সয়াবিন তেল আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের দামের প্রভাব সরাসরি স্থানীয় বাজারে পড়ে।

তবে সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে পাম অয়েল আগের দামেই বিক্রি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com