বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
শাওন এর পরে বিদ্যুৎ বিল নিয়ে এবার ক্ষুব্ধ জয়া

শাওন এর পরে বিদ্যুৎ বিল নিয়ে এবার ক্ষুব্ধ জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের গত মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা। এমন অস্বাভাবিক বিল দেখে অবাক হয়েছেন তিনি। মেহের আফরোজ শাওনের পর অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার অভিযোগ তুলেছেন জয়া।

এই ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেয়ার। এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। যা আগে নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা। এবার কেন এত বেশি আসছে তা বুঝতে পারছি না।



এর আগে জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনও ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ৩ জনের ছোট সংসারে মে মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার ৮০১ টাকা।

ফেসবুকে শাওন লেখেন, আমি নিয়মিত বিদ্যুৎ বিল দেই। গ্যাস বিল, পানির বিল, ফোন- ইন্টারনেট বিল সবই নিয়মিত দেই।



এটা কোনো প্রশংসনীয় কাজ নয়, এটা দায়িত্ব। নিয়মিত বিল দেই মানে আমি আমার নাগরিক দায়িত্ব পালন করি। নাগরিক দায়িত্ব পালন করে ঠিকমতো আয়কর দেয়ার কারণে ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ সরকারের আমাকে পুরষ্কৃত করেছে! শ্রেষ্ঠ করদাতাদের তালিকায় অনেক সম্মানী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে ছোট্ট করে আমার নামটাও আছে। এবার বোধহয় খেলাপিদের তালিকায় আমার নাম উঠতে যাচ্ছে। গতকাল মে মাসের বিদ্যুৎ বিল পেয়ে আমার এমনটাই অনুভূত হলো। আজ ৩০ জুন নাকি এই বিল দেবার শেষ দিন। ৩ জনের ছোট সংসারে আমার সাধারণ সময়ের বিদ্যুৎ বিল (জানুয়ারি: ৪,৬০৪/-, ফেব্রুয়ারি: ৫,৪৫৭/-) আর করোনাকালের (মার্চ: ৯,০৭০/-, এপ্রিল: ২০,৬৯৩/-, মে: ২৯,৮০১/-)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com