শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
হাসপাতালে ভর্তি অভিনেত্রী সেঁজুতি খন্দকার

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সেঁজুতি খন্দকার

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে  হাসপাতালে ভর্তি  মডেল ও অভিনেত্রী সেঁজুতি খন্দকার। জানা গেছে, লিভার জনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

অভিনেত্রী বলেন,গত কিছু দিন ধরেই আমি অসুস্থ অনুভব করছিলাম । আমার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণে অনেকের ফোনকল রিসিভ করতে পারিনি। তবে এই মুহূর্তে আশঙ্কার কিছু নেই বলেও জানান তিনি।

এদিকে সেঁজুতির  ভক্তরা তার সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। সেঁজুতি খন্দকার মিডিয়ায় আত্মপ্রকাশ করেন ২০১৬ সালে একটি বেসরকারি টেলিভিশনের  নাটকে অভিনয়ের মাধ্যমে । এরপর এখন পর্যন্ত তিনি শতাধিক নাটক অভিনয় করেছেন ও প্রসাংশিত হয়েছেন।

টেলিভিশন বিজ্ঞাপনচিত্রেও ও সাবলীল উপস্থিতি দেখা যায় সেঁজুতির। তিনি “সিঙ্গার ফ্রিজ”, “লাইফবয়”, “প্রান”, “এসিআই” এর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com