বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
হঠাৎ অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান

হঠাৎ অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান

বিনোদন ডেস্ক-

আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানকে। তাকে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সবশেষ খবর, কিছুটা ভালো বোধ করায় হাসপাতাল ছেড়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এর আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোক করেছেন শাহরুখ। তিনি পানিশূণ্যতায় ভুগছেন। তাই তাকে দ্রুত আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার-১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচে জয় পায় বলিউড বাদশাহর দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন কিং খান।

বলিউড বাদশাহ’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত- অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অনেকেই সমাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com