বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
“নতুন রুপে হাজির আমান রেজা”

“নতুন রুপে হাজির আমান রেজা”

আমান রেজা সুদর্শন নায়ক হিসেব দর্শক এবং সমালোচক মহলে ইতিমধ্যেই ব্যপক পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি আমান সবসময় চেয়েছেন ভালো কাজের সাথে সংযুক্ত থাকার।তারই ধারাবাহকতায় বড়পর্দা এবং ছোট পর্দায় নিজেকে সমান তালে ব্যস্ত রেখেছেন আমান রেজা। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে ও এই চিত্রতারকা বেশ পরিচিত। ইতিমধ্যেই তার বেশ কিছু বিজ্ঞাপন দর্শক মহলে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে।

এবার আমান দর্শকদের সামনে নতুন ভাবে হাজির হচ্ছেন। সম্প্রতি আমান দু’টি নাটকে অভিনয় করেছেন। একটি নাটকের নাম ,হোম কোয়ারান্টাইন, অন্যটির নাম ‘গৃহযুদ্ধ’।

রুহুল আমিন পথিকের গল্পে দু’টি নাটকেরই পরিচালক কাজী সোহাগ। আমান জানান, অনেক আগে থেকেই বিভিন্ন সময়ে নাটকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম কিন্তু সময় এবং অন্যসব কিছু মিলিয়ে নাটকে সময় দেয়া হয়ে উঠছিল না। এবার লকডাউনের সময় চুক্তিবদ্ধ সিনেমা গুলোর কাজ পিছিয়ে যাওয়াতে এবং নাটক দুটির গল্প পছন্দ হওয়ায় রাজী হয়ে গেলাম। হোম কোয়ারেন্টাইন নাটকে আমানের সঙ্গে জুটি বেঁধেছেন নাইকা রিমি করিম। আরও রয়েছেন দিলু, তুর্কি ও নিলিমা প্রমুখ।

অন্যদিকে, গৃহযুদ্ধ নাটকে আমানের বিপরীতে রয়েছেন প্রকৃতি। দু’টি নাটকই প্রচার হবে নাগরিক টিভিতে।

আমান জানান নাটক ছাড়াও বেশ কিছু টিভিসিতে কাজ করেছেন এর মাঝে। আরও নতুন কিছু বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে।সেগুলো খুব শ্রীঘ্রই বিভিন্ন টেলিভশন চ্যানেলে প্রচার শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com