শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি

আজ বুধবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতির রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতির রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি-

অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও উত্তরবঙ্গে চলাচলকারী যাত্রী ও চালকরা।

এর আগে বুধবার (৬ মার্চ) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করে যাচ্ছে। যান চলাচল এখন কিছুটা স্বাভাবিক হয়েছে।

ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে এলেঙ্গা থেকে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই। এই যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা থেকে ভূঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে। মূলত, রাস্তায় চার লেনের কাজ চলাসহ গাড়িগুলো বেপরোয়া চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের চাপ আর এলোমেলো চলাচলে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কে কাজ চলছে বলে কিছুটা ভোগান্তি বেড়েছে। কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পর্যন্ত কিছু অংশে যানবাহনের ধীরগতি রয়েছ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। অল্প সময়ের মধ্যে যানজট স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com