শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কেশবপুর ও বাঘারপাড়ায় ভাইকে খুন

কেশবপুর ও বাঘারপাড়ায় ভাইকে খুন

যশোরে আলাদা ঘটনায় ভাইয়ের হামলায় দুই জন খুন হয়েছেন। কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রাম ও বাঘারপাড়া উপজেলার উপজেলার ঘোষনগর গ্রামে ঘটনাটি দুটি ঘটে।

জানা গেছে, দোরমুটিয়া গ্রামের মৃত তালেবুল্লাহ মোড়লের দুই ছেলে কাওছার আলী মোড়ল (৬৬) ও মোকছেদ আলী মোড়লের (৪০) মধ্যে জমি নিয়ে কোন্দল চলে আসছিলো। এরই জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে গোলযোগ হয়। এসময় ক্ষুব্ধ মোকছেদ আলী বাঁশের লাঠি দিয়ে বড় ভাই কাওছার আলী মোড়লের মাথায় আঘাত করে। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর মারা যান মোকছেদ আলী। এদিকে বাঘারপাড়া ঘোষনগর গ্রামে মাদকসেবী বড় ভাইয়ের হামলায় মারা গেছেন বিপুল আলী (২৫)। নিহতের স্ত্রী সুকুরন খাতুন জানান,সোমবার রাত ১২ টার দিকে আমার স্বামী বিপুল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান।

এসময় আমার ভাসুর বিপ্লব হোসেন টিউবওয়েলের হাতল দিয়ে বিপুলের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেতলে যায়। বিপুলকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম রুবেল তাকে মৃত ঘোষণা করেন। বড় ভাইয়ের নেশা করতে নিষেধ করা নিয়ে গোলযোগের জেরে বিপুলকে খুন হতে হলো বলে জানান স্ত্রী সুকুরন খাতুন।

তিনি ওই গ্রামের হরমুজ মোল্লার ছেলে।যশোরে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) তৌহিদুল ইসলাম জানান, কাওছার আলীকে খুনের ঘটনায় অভিযুক্তকে আটকে অভিযান শুরু হয়েছে। আর বাঘারপাড়ার বিপুল হত্যার ঘটনায় বড় ভাই বিপ্লবকে সোমবার সকালে পুলিশ আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com