শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“বগুড়ায় ঘুড়ি উড়ানোর জেরে সহপাঠীর হাতে কিশোর খুন”

“বগুড়ায় ঘুড়ি উড়ানোর জেরে সহপাঠীর হাতে কিশোর খুন”

বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে সহপাঠীর হাতে খুন হলেন হৃদয় নামে এক কিশোর।
জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের পার- আঁচলাই গ্রামের কৃষক আজাহার আলীর ছেলে কিশোর হৃদয় (১৫) ও সহপাঠীরা বোয়ালমারী ব্রীজ এর নিকট মাঠের ভিতরে ঘুড়ি উড়াতে থাকে।

ঘুড়ি উড়ানোর এক পর্যায়ে হৃদয় ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেন এর ছেলে পিয়াস (১৭) এর মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে পিয়াস তার হাতে থাকা ধারালো চাকু দ্বারা হৃদয়কে ছুরিকাঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হলে সে মাটিতে লুটিয়ে পরে । এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এ ব্যাপারে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি জানার পর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিয়াসের মা পিয়ারা বেগম ও জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com