বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে যুবক খুন

গাজীপুরে যুবক খুন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নারায়ণকুল এলাকায় এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৬ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।নিহতের নাম আবুল কাশেম মোল্লা (২৭)।

তিনি উত্তর নারায়ণকুল এলাকায় আবুল কালাম আজাদের ছেলে।স্বজনদের বরাত দিয়ে এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, ভোররাতে মোবাইলে ফোন পেয়ে আবুল কাশেম মোল্লা বাড়ি থেকে বের হয়েছিলেন। সকালে নারায়ণকুল এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখে স্থানীয়রা থানায় ও স্বজনদের খবর দেন।

এসআই আরো জানান, নিহতের মাথার পেছন দিকের ডান পাশে, ডান চোখে ও ডান হাতের কুনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতুরি বা লোহা রড জাতীয় বস্তু দিয়ে আঘাতগুলো করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com