বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
এবার নির্মাতা দীপনের উপর ক্ষেপলেন পরী

এবার নির্মাতা দীপনের উপর ক্ষেপলেন পরী

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার ক্ষেপেছেন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপনের উপরে। মুলত ‘অন্তর্জাল’ নির্মাতার এক ফেসবুক স্ট্যাটাসের সুত্র ধরেই তাকে নিয়ে মুখ খুললেন এই নায়িকা।

সোমবার (৫ জুন) এই নির্মাতার স্ট্যাটাস শেয়ার করে পরী দীপনকে উদ্দেশ্য করে লিখেছেন, ১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হইলো ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারোর ঘারে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার এই মেয়েটা করলো। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এতো ডাক তো তার কোনো কালে আর আসে নাই। এখন বইলেন খালি আমার থু থু না চাইটা যেন সিনেমার কথাটাও ঠিকমতো বলে। আপনার কিন্তু আরো বড় শিল্পীরা আছেন এই সিনেমায় তাদের এখনো ওনার মতো প্রমোশনে যেতে দেখেনি। নাকি সব দ্বায়িত্ব এবার এই একজনেরই?

পরী আরো লিখেছেন, আপনার সাথে তো আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক! এতো বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে কিছু বলতে পারলেন না! আফসোস! আর এমন তুচ্ছ করে তুচ্ছ লিখবেন না আর প্লিজ ভাইয়া। জীবন সিনেমার কাছে তুচ্ছ করে দেয়া কোনো মেকারের সাথে যায় না। জীবন দামি- সবথেকে দামি।

এর আগে দীপঙ্কর আজ দুপুরে লেখেন, ভাই ও বোন প্লিজ থামেন। প্লিজ আমাদের ক্ষমা করে দেন। একবার না, বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিন-রাত অপরিসীম কষ্ট করে একটা একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শকের সামনে উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী সামনে চলে আসে। সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান এসব দিকে, যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব– সত্যি আমি টায়ার্ড, আপসেট। প্রত্যেকের জীবনেই এসব আছে– কিন্তু এসব আমরা সামনে নিয়ে আসি না। এসব নিয়ে কথা বলি না পাবলিকলি। আপনারা তো পাশের মানুষটাকেও কিছু বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। নিজেদের পাবলিক করলে পাবলিক তো মজা নেবেই। আপনারা শুরুটা করেন, বাকিরা আপনাদের খোঁচাতে থাকে।  

সাংবাদিক ভাই-বোন, পত্রিকার মালিকপক্ষ,  আপনাদের অনুরোধ করি, প্লিজ ইগনোর করেন এসব। এসব ছাড়া আপনাদের পত্রিকা চলবে না , আমি বিশ্বাস করি না। অনেক শক্ত আপনাদের ভিত্তি।  শস্তা ইউটিউবার আর ল্যাপটপ বেসড অনলাইন পত্রিকা করুক, আপনারা কেন? আপনারা স্টাবলিশ স্বনামধন্য সাংবাদিকরা একবার ইগনোর করে দেখুন, সব থেমে যাবে। 

‘অন্তর্জাল’ নির্মাতা  লিখেছেন, দর্শকদের অনুরোধ করি, যখন দেশের বাইরে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ড কেমন? তখন সামনে আসবে কিন্তু তারকাদের বিয়ে, প্রেম , বিচ্ছেদের গল্প দিয়ে নিজের দেশের ব্র্যান্ডিং হবে না, ওসব কেউ মাথায়ই আনবে না– আসবে কনটেন্ট, নিজের দেশের সিনেমার পর্দায় কি চলছে সেটা– তারকাদের ঘরে কি চলছে সেটা নয়। ওটা তারা আলোচনা করুক, যারা চায় এই দেশে সিনেমা বন্ধ হয়ে যাক- তারা তিলকে তাল করবে। আপনারা জাস্ট ইগনোর করুন। কথা বলা, শেয়ার করা বন্ধ করে দিন– আপনাদের আগ্রহ কমলে সব বন্ধ হয়ে যাবে।  সবার ঘরেই নানা প্রবলেম থাকে, ওগুলো নিয়ে কথা বলার কী আছে? কনটেন্ট নিয়ে কথা বলুন– আলোচনা করুন, সমালোচনা করুন, ভালো কাজকে অনুপ্রেরণা দিন। সত্যি বলছি– ভালো কাজ আপনারা যা দেখেন এই দেশে তা খুব কষ্ট করে হয়– চোখে পানি চলে আসার মতো কষ্ট করে। আমার একার না, সবার। সবাই কষ্ট করে। এই কষ্টকে মূল্যায়ন করুন– ব্যক্তিগত জীবনে কারও ভুল বা খামখেয়ালিকে নয়। আপনারা এসব নিয়ে আগ্রহ কমালে সব কমে আসবে ক্রমান্বয়ে।

দীপন বলেন, আজীবনই পৃথিবীতে কেচ্ছা-কাহিনীর জনপ্রিয়তা বেশি। কিন্তু এটা বাংলাদেশের সিনেমা মূলত মেইনসি্ট্রম সিনেমা– বিনির্মাণের সময় আমরা অনেক পরিচালক, রাইটার, শিল্পী- কলাকুশলীরা প্রাণপণে চেষ্টা করছি। এ বিনির্মাণে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কষ্ট করতে আমরা রাজি আছি, আরও করব, নিজেদের উন্নত করব– আমাদের মোটিভেশন দরকার। অল্প অল্প করে জমা হতাশা একসাথে হয়ে আমাকে/আমাদের মেরে ফেলতে পারে। বাংলাদেশের সিনেমার ভীষণ সম্ভাবনা– তুচ্ছ কারণে সেটা নষ্ট না করি।

উল্লেখ্য, এই ঈদে মুক্তি পাবে দীপঙ্কর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’। যেখানে নায়িকা হিসেবে অভিনয় করছেন সুনেরাহ বিনতে কামাল।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com